২০২৭ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বেশ কিছু পরিবর্তন আনছে। ইতিহাস বিষয়ে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি নিবন্ধও অন্তর্ভুক্ত হচ্ছে।
ইতিহাসের পাশাপাশি বাংলা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়েও নতুন বিষয়বস্তু যোগ হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হবে, যার বিষয়বস্তু চূড়ান্তকরণের কাজ চলছে। আইসিটি বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিস্তারিত আলোচনা যুক্ত করা হবে।



