২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে প্রকাশিত ফলাফলে প্রায় ২৫ লাখ আসনের বিপরীতে এই শিক্ষার্থীরা সুযোগ পেয়েছেন। তবে, ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী আবেদন করেও কোনো আসন পাননি, যাদের মধ্যে ২ হাজার ২০৫ জন জিপিএ-৫ প্রাপ্তও রয়েছেন।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাদের নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। একাদশ শ্রেণির ক্লাস ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে।







