২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধ আজ রবিবার থেকে শুরু হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তা জানতে পারেন। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
ভর্তির চূড়ান্ত ফল শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে দেখতে পারবেন। একই সঙ্গে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরেও ফল এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।






