মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করার পর ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন সম্প্রচার চ্যানেল চালু করেছে। এই চ্যানেলের মাধ্যমে হোয়াইট হাউস প্রশাসনিক ঘোষণা, প্রেসিডেন্টের বক্তব্য ও পুরোনো বিভিন্ন ভিডিও ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করবে।
‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে চ্যানেলটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চ্যানেলটি সম্প্রচার শুরু করে। এদিকে, প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএন, পলিটিকো ও এমএস নাও গতকাল সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।




