মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানশনে গিয়েছেন। সেখানে দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ সবার নজর কাড়ে। বৈঠকে ট্রাম্প, অ্যাডামস, ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও অ্যাডামসের চিফ অব স্টাফ এল বিসগার্ড-চার্চ উপস্থিত ছিলেন।
এই ঐতিহাসিক বাসভবনে ৪৫ বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট সফর করলেন। ট্রাম্প বলেন, অ্যাডামস নিউইয়র্কের একজন দারুণ মেয়র হবেন। অ্যাডামস জানান, সাশ্রয়ী আবাসন ও অভিবাসনের মতো বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।






