জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতা, অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রগতিতে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, তার প্রশাসন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থামিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত এখন সবচেয়ে নিরাপদ।
ট্রাম্প আরও উল্লেখ করেন যে, গত ১২ মাসে মার্কিন সামরিক বাহিনীতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এবং চলতি মেয়াদে এই বিনিয়োগ ১.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। তিনি বলেন, নতুন করে উদ্দীপ্ত ও শক্তিশালী যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, শক্তি, মনোবল ও অগ্রগতির সুফল পুরো বিশ্বই পাচ্ছে।






