ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, গাজায় ইসরাইলি অভিযানের ফলে সৃষ্ট ক্ষত ও মানসিক আঘাত ফিলিস্তিনিদের প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হাতে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত 'গণহত্যা'র যন্ত্রণা বহু প্রজন্মের ফিলিস্তিনির জীবনে থেকে যাবে বলে মন্তব্য করেন।
লুলা হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজকে সত্য বলার জন্য যেন নীরব করা না হয়, সে আহ্বান জানান। তিনি পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণেরও সমালোচনা করেন এবং একে অবৈধ আখ্যা দিয়ে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা সংকুচিত হচ্ছে বলে উল্লেখ করেন।






