জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, শান্তি, উন্নয়ন ও মানবাধিকার একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন যে উন্নয়ন ছাড়া শান্তি সম্ভব নয়, শান্তি ছাড়া উন্নয়ন অসম্ভব, এবং মানবাধিকার রক্ষা না হলে কোনোটিই অর্জন করা যায় না। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুতেরেস জলবায়ু সংকটকে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে চরম বৈষম্য হিসেবে আখ্যায়িত করেন এবং বড় তেল কোম্পানিগুলোর সমালোচনা করেন। তিনি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলাকে ভয়াবহ ও নজিরবিহীন বলে অভিহিত করেন এবং ইউক্রেন যুদ্ধকে জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন।






