সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রজ্ঞাপন জারি করেছে, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এই নতুন কাঠামোতে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন নির্ধারণের জন্য ‘পে ফিক্সেশন’ পদ্ধতি অনুসরণ করা হবে, যেখানে চাকরিজীবীর বর্তমান মূল বেতন এবং গ্রেড অনুযায়ী নতুন বেতন নির্ধারিত হবে। পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ এবং সর্বনিম্ন ১৮ হাজার টাকা হবে।








