জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক আসছেন। আন্তর্জাতিক সমালোচনার মুখে এবং নিউইয়র্কের মেয়র কর্তৃক 'যুদ্ধাপরাধী' আখ্যায়িত হওয়ার পর তার এই সফর। তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘে ভাষণ দেবেন এবং সেদিনই ইসরায়েলে ফিরে যাবেন।
জ্বালানি নেওয়ার জন্য অতিরিক্ত বিরতির প্রয়োজনীয়তা এবং শেষ মুহূর্তের আয়োজন নিয়ে মার্কিন পক্ষের অনাগ্রহের কারণে টেক্সাসে বিরতি ও ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা বাতিল করা হয়েছে। তার ভাষণে ইরান প্রসঙ্গ এবং কিছু 'চমকপ্রদ' বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।




