‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে, যা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি জানাবে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড আয়োজন করা হচ্ছে, নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায়। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল, বিনোদন ও বিজ্ঞাপন বিভাগে মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। ১ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত কাজ নিয়ে আবেদন করা যাবে।








