সরকার রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের যৌক্তিকতা এবং নতুন স্থানে সমস্যা স্থানান্তরের আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকারের যুক্তি, বর্তমান সচিবালয়ে জায়গার সংকট ও ভবন ঝুঁকিপূর্ণ। তবে নতুন প্রকল্পের ব্যয়, ঢাকার ওপর চাপ বৃদ্ধি এবং সম্ভাব্যতা যাচাই নিয়ে বিতর্ক রয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিবেশবাদীরা আপত্তি জানিয়েছেন।















