জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসন-২৩-এর জন্য ৬৮ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। আজ সোমবার দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
আলোচনায় থাকা চার প্রার্থীর মধ্যে রয়েছেন সাবিনা খান, সৈয়দ আবিদা হোসেন, সৈয়দ সাবরিনা সিদ্দিকী এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। আসনটি শূন্য হয় পূর্বের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর।







