নওগাঁর মান্দা উপজেলায় 'শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন' এমন মাইকিং করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কাঁশোপাড়া ইউনিয়ন (নিষিদ্ধ) ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও মান্দা সদর ইউনিয়ন (নিষিদ্ধ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার।
বৃহস্পতিবার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।




