২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, বলিউড তারকা শাহরুখ খান ১০ হাজার কোটি রুপি আনুমানিক সম্পদ নিয়ে ভারতের অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন। যদিও তার সম্পদ গত বছরের তুলনায় কমেছে, তবুও তিনি তালিকার শীর্ষে অবস্থান করছেন। শাহরুখের সম্পদের একটি বড় অংশ এসেছে অভিনয় ছাড়াও তার ব্যবসায়িক উদ্যোগ, যেমন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টস থেকে।
দক্ষিণ ভারতীয় তারকা নাগার্জুন ৫ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অমিতাভ বচ্চন ৪ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার ৩৭০ কোটি রুপি বেশি। তার এই বৃদ্ধিতে বিনিয়োগ, রিয়েল এস্টেট এবং পারিবারিক সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সালমান খান ৩ হাজার কোটি রুপি নিয়ে চতুর্থ স্থানে আছেন।






