অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিয়ন কোতিয়ার সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেন, বর্তমানের এআই অভিনেতারা নিষ্প্রাণ এবং তাদের অভিনয় 'আলুর মতো'। আসল ও কৃত্রিম অভিনেতার পার্থক্য বোঝা এখনো সহজ বলে তিনি স্বস্তি প্রকাশ করেন।
কোতিয়ার জানান, এআই অভিনেতার অভিনয় দেখে আবেগ তৈরি হলে তিনি ভয় পাবেন। হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, চলচ্চিত্রে মানুষের সৃজনশীলতার স্থান অনন্য। ভবিষ্যতে এআই ইন্ডাস্ট্রির অংশ হলেও দর্শকরা মানুষের প্রকৃত অভিনয়কেই প্রাধান্য দেবে।






