অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার বলিউড অভিনেতা গোবিন্দের সঙ্গে তার প্রেমের গুঞ্জন এবং গোবিন্দ-সুনীতা আহুজার দাম্পত্য জীবনে টানাপোড়েনের জন্য নিজেকে দায়ী করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি সুনীতা আহুজার দিকে ইঙ্গিত করে বলেন, যে নারী বছরের পর বছর ধরে স্বামীকে মানসিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করেন, তার অভিশাপ কারও ওপর কাজ করে না।
কোমল প্রশ্ন তোলেন, কেন একজন নারী ব্যক্তিগত জীবনের কষ্ট জনসমক্ষে প্রকাশ করে আনন্দ পান এবং এটি কোনো গভীর ষড়যন্ত্র কিনা। তিনি সুনীতাকে সতর্ক করে বলেন, নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন তার নাম আর ব্যবহার না করা হয়।






