অভিনেত্রী রাইমা সেন জানিয়েছেন, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রয়োজনীয়তা আরও বেশি অনুভব করবেন এমনটাও মনে করেন না তিনি। জোর করে কোনো সম্পর্কে জড়ানোর চেয়ে নিজের মতো থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন।
রাইমা আরও বলেন, মাতৃত্ব নিয়ে ভবিষ্যতে ভাবতে পারেন, কারণ শিশুদের তিনি খুব ভালোবাসেন। তবে মা হওয়ার দায়িত্ব সামলাতে পারবেন কিনা তা নিয়ে তার নিজেরই সংশয় আছে। ভবিষ্যতে সন্তান নেওয়ার ইচ্ছা তৈরি হলে যাতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সে জন্য তিনি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছেন। তার কাছে বিয়ে আর মাতৃত্ব দুটি আলাদা বিষয়।






