রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে ত্রুটি শনাক্তকরণ ও চুল্লির কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সম্পন্ন হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে চুল্লির স্থিতিশীলতা সহ সাত হাজারের বেশি নির্দেশক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস এই অত্যাধুনিক ব্যবস্থা সরবরাহ করেছে।
এতে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে যা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে। বিশেষ সফটওয়্যার 'অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম' ডিজিটাল টুইন প্রযুক্তিতে তৈরি, যা সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারবে এবং জরুরি পরিস্থিতিতে কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।













