রাশিয়ায় সচ্ছলতার আশায় গিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া মোহাম্মদ সাগরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত মে মাস থেকে ইউক্রেন যুদ্ধে যুক্ত হওয়ার পর থেকে সাগরের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গত শনিবার সাগরের বন্ধু রাজন মুঠোফোনে একটি বার্তা পাঠান, যাতে লেখা ছিল ‘সাগর আর নেই’।
কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী সাগর অভাবের কারণে প্রাথমিক শিক্ষার পর বেশি বেতনের আশায় রাশিয়ায় যান। সেখানে একটি বেকারিতে চাকরি নিলেও পরে বেশি বেতনের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। সাগরের পরিবার এখনো তাঁর মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয় এবং মৃত্যুর কারণ বা কখন ঘটেছে তা জানতে পারেনি।




