জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। এই সিনেমায় কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান ও হলিউডের হান্স জিমারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। আরমান এই অভিজ্ঞতাকে তার স্বপ্নপূরণের সঙ্গে তুলনা করেছেন।
‘মঙ্গল রং’ গানের কন্নড় সংস্করণ ‘মঙ্গলা সঙ্গমা’-তে বেলা শেন্ডের সঙ্গে গেয়েছেন তিনি। আরমান বলেন, ‘এ আর রহমান স্যার ও হান্স জিমারের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আন্তর্জাতিক সিনেমার সংগীতের মেলবন্ধন হতে পারাটা স্বপ্নপূরণের মতো।’



