রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের ৪৫ মিনিট অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। পরে রাত ১১টার পর আন্দোলনকারীদের পক্ষে একদল প্রতিনিধি উপাচার্যের সম্মেলনকক্ষে আলোচনার জন্য যান।
আন্দোলনকারীরা জড়িতদের নাম উল্লেখ করে মামলা, সাময়িক ও স্থায়ী বহিষ্কার, সনদ বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এছাড়া হল প্রাধ্যক্ষ, প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও উত্থাপন করা হয়েছে।






