দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ‘জেলার ২’ মুক্তির আগে এক অনুষ্ঠানে নিজের বিনয়ের রহস্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, অভিনয় ভালোবাসলেও বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতে বেশি ভালো লাগত। পাঁচ বছর এই পেশায় থাকার স্মৃতি আজও তাকে টানে।
রজনীকান্ত জানান, তিনি নিজেকে কখনো তারকা ভাবেননি। এই তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি থাকলেও তিনি নিজেকে একজন সাধারণ বাস কন্ডাক্টর হিসেবেই দেখেন। তাই বড় ব্যক্তিত্বের সামনে তিনি সেভাবেই আচরণ করেন। তার এই কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন।




