প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার নবমীতে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে তিনি প্রথমে রংপুরের উদ্দেশে রওনা হন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।




