সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জন্য দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল এবং লুই ড্রেফাস কোম্পানি—এই দুটি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব নেওয়া হবে। এরপর সর্বনিম্ন দরদাতার সঙ্গে দরকষাকষি শুরু হবে। বর্তমানে অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তির আওতায় গম আমদানি হচ্ছে।













