ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। একই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে তেহরানের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আবারও হামলার শিকার হন এবং হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞ পরিষদের সদস্য মহসেন হায়দারি আল আরাবিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি আরও জানান, মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন বোমা হামলায় ৮ জন নিহত এবং নির্বাচনের নথিপত্র ধ্বংস হয়। পরবর্তীতে গোপন ভোটে মোজতবা খামেনি ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে তিনি এখনো প্রকাশ্যে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ রাখছেন।


