বেইজিংয়ের ‘পান্ডা ডিপ্লোমেসি’র অংশ হিসেবে দুটি জায়ান্ট পান্ডা, পিং পিং ও ফু শুয়াং, চীন ছেড়ে যুক্তরাষ্ট্রের আটলান্টার উদ্দেশে রওনা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ২টা ৫৫ মিনিটে চেংদু থেকে পান্ডা দুটিকে নিয়ে বিমানটি যাত্রা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এই উপহার পাঠানো হলো।
প্রায় ১৫ ঘণ্টার যাত্রাপথে পান্ডাদের যত্ন নিতে পশু চিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞরা সঙ্গে রয়েছেন। আটলান্টায় পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টিনে রাখা হবে এবং চীনা বিশেষজ্ঞদের একটি দল চিড়িয়াখানায় অবস্থান করবে। জু আটলান্টা গত এক বছর ধরে পান্ডাদের জন্য নতুন আবাসস্থল তৈরি ও বাঁশের ব্যবস্থা করেছে।


