যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার ওয়েলফোর্ড এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এই ঘাঁটিটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল বলে জানা গেছে। বিস্ফোরক আইনে অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের আটক করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার ভোরে সন্দেহজনক তিনটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার পর কাউন্টার টেররিজম পুলিশ তদন্ত শুরু করেছে। নিরাপত্তার জন্য ওই এলাকার প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


