সুইজারল্যান্ড আজ রোববার (২৭ সেপ্টেম্বর) তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতি আরও কঠোর করার প্রস্তাব নিয়ে গণভোটে অংশ নিচ্ছে। দেশটির কট্টর ডানপন্থীদের সমর্থিত এই উদ্যোগটি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে, তবে জনমত জরিপগুলোতে প্রস্তাবটি প্রত্যাখ্যানের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। বিরোধীরা এটিকে ‘রাশিয়াপন্থী’ বলেও অভিহিত করেছেন।
এই গণভোটের মাধ্যমে সংবিধানে নিরপেক্ষতার একটি কঠোর সংজ্ঞা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ঐতিহ্যগতভাবে সুইজারল্যান্ড সামরিকভাবে নিরপেক্ষ থাকলেও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর বিদেশি সংঘাতে তাদের সম্পৃক্ততা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। প্রস্তাবটি পাস হলে দেশটি ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন বা আক্রান্ত না হলে কোনো সামরিক জোটে যোগ দিতে পারবে না।


