যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে একটি 'বড় ধরনের ঘটনা' তদন্ত করছে সন্ত্রাসবিরোধী পুলিশ। বিস্ফোরক সংক্রান্ত সন্দেহজনক অপরাধের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারের পর এই তদন্ত শুরু হয়েছে। গ্লুচেস্টারশায়ার কাউন্টি পুলিশ জানিয়েছে, ওয়েলফোর্ড গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা কয়েকটি যানবাহন পরীক্ষা করছেন।
ঘটনাটি কাউন্টার-টেররিজম ফোর্স তদন্ত করছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই ঘটনায় তাদের কোনো কর্মী জড়িত ছিল না।


