ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার দেশের আর কোনো আস্থা নেই। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী আলোচনার পরও ইরানের ওপর হামলা ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদের সঙ্গে কীভাবে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব, সেটিও আমরা জানি না।’ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে ইরান যুদ্ধ বন্ধ এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল।





