মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুদ্ধ শুরুর আগের পরিমাণের চেয়েও বেশি পরিমাণ জ্বালানি তেল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র পরিবহণ করেছে। শনিবার শিকাগোতে সাংবাদিকদের তিনি বলেন, গত রাতে হরমুজ প্রণালী দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণ করা হয়েছে, যা যুদ্ধের আগের উত্তোলনের চেয়ে বেশি। ট্রাম্প আরও জানান, ইরান আত্মসমর্পণ করলে এবং যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে এবং এই যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে।
এর আগে ট্রাম্প ইরানের ৭ দিনের শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির রূপরেখা প্রত্যাখ্যান করেন। তেহরান কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও যেকোনো সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে।


