যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলে কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারে ইরান। জাতিসংঘে বিশ্ব নেতাদের সমাবেশে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর এটি একটি ‘সোনালি সুযোগ’ বলে মনে করছে তেহরান।
ইরানের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, আলোচনার পূর্ণ ক্ষমতা ইরানের প্রতিনিধিদলের রয়েছে, তবে দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে সমাধানের আগ্রহ প্রকাশ করতে হবে এবং একটি সময়সীমা নির্ধারণ করতে হবে।




