ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া এবং তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় মঙ্গলবার এশিয়ার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বেড়ে ১০৫.২৫ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৪৭ সেন্ট বেড়ে ৯৬.৯৩ ডলারে ওঠে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হামলাকে প্রতিরক্ষামূলক বলে দাবি করেছেন। তাদের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা ঠেকাতে এই হামলা চালানো হয়েছে। হামলার খবরে তেলের দামে ঝুঁকির প্রিমিয়াম যুক্ত হয়েছে, যা বাজারকে প্রভাবিত করেছে।














