ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, যিনি সম্প্রতি বিজেপির এনডিএ জোটে যোগ দিয়েছেন, তিনি ভাদোদরায় প্রায় ২০ কোটি রুপি মূল্যের পৌরসভার জমি পেতে চলেছেন। এই জমিটি একসময় কথিত অবৈধ দখলের অভিযোগে উচ্ছেদের নোটিশ পেয়েছিলেন।
গুজরাট সরকার প্রস্তাব অনুমোদন করেছে যে, এই জমির অর্ধেক বিনামূল্যে এবং বাকি অর্ধেক বাজার মূল্যের ৪৫ শতাংশ ছাড়ে তাকে বরাদ্দ দেওয়া হবে। তবে, জমির মালিকানা চূড়ান্ত করতে ভদোদরা পৌর কর্পোরেশনের স্থায়ী কমিটিতে প্রস্তাবটি পাশ হতে হবে।






