ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আজ মঙ্গলবার সকালে আটক করেছে দিল্লি পুলিশ। তালাবদ্ধ ফটক টপকে যন্তর মন্তরে প্রবেশ করার পর তাঁদের আটক করা হয়। তাঁরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে সেখানে গিয়েছিলেন।
দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৌরভ ও আশুতোষের সঙ্গে আরও অন্তত ১০ জন ছিলেন। তাঁদের কয়েকজন জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে ঢুকে পড়েন। পরে পুলিশ তাঁদের বাধা দেয় ও আটক করে। আটককৃতদের জাফরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।




