চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৌসুমীর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’
১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে তারা দুজনই দেশের চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন।












