মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ গতকাল চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। প্রথম পর্ব মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখের বেশি ভিউ হয়েছে। নাটকটিতে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের ১৩ বছর পর পুনর্মিলন ঘটেছে।
‘এটা আমাদেরই গল্প’-এর পর রাজের এই নতুন কাজটিতে দীপা খন্দকার, খায়রুল বাসার, মনিরা মিঠুসহ অনেকেই অভিনয় করেছেন। মোট ৫২ পর্বের এই ধারাবাহিকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।









