ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম কিনেছেন ৬৭ জন। বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। মনোনয়ন ফরম নেওয়া নারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকেরা রয়েছেন। তাঁরা সংসদে গিয়ে নিজের এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার সুযোগ চান।
মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা ছিল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পূরণ করা ফরম শনিবার একই কার্যালয়ে জমা দিতে হবে। এই উপনির্বাচনে বিএনপি একজনকে মনোনয়ন দেবে।






