জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) মানবসেবায় এক অসাধারণ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন বাংলাদেশের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জেডআরএফ-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বিগত ২৭ বছরে মানবসেবার ছোট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহিরুহে পরিণত হওয়ার পথে। তিনি ফাউন্ডেশনের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।









