কর্পোরেট জীবনের নিরাপত্তা ছেড়ে কমেডিয়ান হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন সুমুখী সুরেশ। শুরুতে তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ৫০ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা)। এই অল্প অর্থ নিয়ে তিনি ভেবেছিলেন কয়েক মাস চলে যাবে, কিন্তু মুম্বাইয়ের বাস্তবতা ছিল অনেক কঠিন।
পুষ্টিবিজ্ঞানে পড়াশোনা শেষে এক দশকের বেশি সময় কর্পোরেট চাকরিতে কাটিয়েছেন সুমুখী। কিন্তু সৃজনশীলতার প্রতি আগ্রহ তাকে স্ট্যান্ডআপ কমেডির দিকে টেনে আনে। অবশেষে চাকরি ছেড়ে কমেডিকে পেশা হিসেবে বেছে নেন তিনি, যা ছিল এক বড় ঝুঁকি।









