ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার চাপের মুখে ফিফা তাদের 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) প্রকল্পের মূল নথি সদস্যদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নথিগুলো দেখার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা নীতি অনুসরণ করতে হবে।
গত মাসে উয়েফা এই বিতর্কিত প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশের জন্য ফিফাকে সময়সীমা বেঁধে দিয়েছিল। ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম সদস্যদের জানিয়েছেন, জুরিখের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্দিষ্ট নীতিমালা মেনে নথিগুলো দেখা যাবে।








