নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীরা এখন সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন, যা পূর্বে সীমাহীন ছিল। ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ থাকছে।
এ ছাড়া, ইংরেজি ভাষার দক্ষতা, ভিসা আবেদন প্রক্রিয়া এবং কোর্স শেষে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে কোর্স শেষে ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়মগুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।






