সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন। এর আগেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
গত ২০ সেপ্টেম্বর সংসদ সদস্যের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী ও মরিয়মের মামাকে আসামি করে মামলা দায়ের করেন। নজরুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়।










