কোকরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে দলটির নেতারা আটক হন। রোববার (১১ অক্টোবর) মুক্তি পাওয়ার পর সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, নির্বাচন জালিয়াতির অভিযোগের প্রতিবাদে তাদের আন্দোলন থামবে না।
সিজেপি নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অপব্যবহার করা হয়েছে। তারা আরও জানান, কোনো নেতা ভবিষ্যতে বিক্ষোভ করবেন না এমন মুচলেকায় সই করেননি এবং তারা আবার রাস্তায় নামবেন।













