মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংসের মতে, এতে জ্বালানি আমদানি ব্যয় বাড়বে, রেমিট্যান্স প্রবাহ কমবে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ সৃষ্টি হবে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের তেল আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা জিডিপির প্রায় ০.২ শতাংশের সমান।
মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি সরবরাহ ও শ্রম কর্মসংস্থানের জন্য বাংলাদেশের নির্ভরতা বেশি। সংঘাত দীর্ঘায়িত হলে উপসাগরীয় দেশগুলো থেকে শ্রমিকদের দেশে ফিরে আসার ঝুঁকি রয়েছে, যা রেমিট্যান্স প্রবাহ কমিয়ে দেবে। এতে বৈদেশিক মুদ্রার তারল্য দুর্বল হবে এবং আমদানি ব্যয় বাড়ায় টাকার বিনিময়মূল্য দুর্বল হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়তে পারে।









