ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি প্রস্তুত।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সাধারণ অবস্থান হলো ইতিবাচক সম্পর্ক বজায় রাখা এবং একে আরও উন্নত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর বা এ সংক্রান্ত কোনো নতুন তথ্য থাকলে তা জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।




