ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগ সড়কের নিরাপত্তা ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশায় কিউআর কোড ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে অটোরিকশা মালিকদের সাথে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম অটোরিকশার আধুনিকায়ন, কিউআর কোড বাস্তবায়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসন করাই তাদের মূল লক্ষ্য।















