বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) কোম্পানিতে ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে। অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে মাসিক বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা)।
আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। উভয় পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন। নিয়োগকর্তা আবাসন, চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।








