বাংলাদেশের প্রথম গ্রিন সুকুক ‘বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তিসনা’র মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২২ ডিসেম্বর। মেয়াদ বাড়ানোর জন্য কোম্পানি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বন্ডটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও কোনো কোনো মহলের কারসাজিতে তা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
এরই মধ্যে দুবাইয়ের একটি কোম্পানি স্বপ্রণোদিত হয়ে সুকুক বন্ডের অধীনে থাকা কয়েক হাজার কোটি টাকার সম্পদ নামমাত্র মূল্যে কিনে নিতে চাইছে। তারা আইসিবি, বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকে ধরনা দিচ্ছে। ২০২১ সালে ইস্যুকৃত এই সুকুকের মাধ্যমে তিস্তা সোলার লিমিটেড, করতোয়া সোলার লিমিটেড এবং বেক্সিমকোর টেক্সটাইল প্রকল্পে অর্থায়ন করা হয়েছিল।














